1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনমজুরকে ব্যাটারি চালিত ভ্যান কিনে দিলেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : এবার কর্মহীন এক দিনমজুরকে প্রায় ৪৩ হাজার টাকায় ব্যাটারিচালিত নতুন ভ্যান কিনে দিলেন নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাজী জাহাঙ্গীর আলম। রোববার (২৪ মে) বিকেলে তিনি গড়কান্দাস্থ একটি দোকান থেকে নতুন ভ্যান কিনে এর চাবী ওই দিনমজুরের হাতে তোলে দেন তিনি।
নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা ঘোনাপাড়া মহল্লার দিনমজুর সেকান্দর আলী (৫৫)। পেশায় ঠেলাগাড়ি চালক। কিন্তু গায়ের জোর খাটিয়ে এ গাড়ি ঠেলে আর সংসার ঠেলতে পারছিলেন না সেকান্দর। বাধ্য হয়ে পাড়ি জমান ঢাকায়। এ বয়সে গার্মেন্টেও তার শরীর সয় না। এমতাবস্থায় অনেকটা দুঃশ্চিন্তায় দিন কাটছিল তার। এমনই মুহূর্তে তার এ দূরাবস্থার কথা জানতে পারেন উপজেলা যুবলীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর আলম। তিনি ঠিক করেন সেকান্দরের সংসারের চাকা ঘুরাতে হলে আবারও তাকে উপার্জনক্ষম করে তোলতে হবে। আর এ ভাবনা থেকেই ঠিক করেন সেকান্দরকে ব্যাটারিচালিত ভ্যান কিনে দেবেন। রোববার বিকেলে প্রায় ৪৩ হাজার টাকায় একটি নতুন ব্যাটারিচালিত অটোভ্যান কিনে সেকান্দরের হাতে চাবি বুঝিয়ে দেন তিনি। ব্যাটারি চালিত ভ্যান পেয়ে মহাখুশি সেকান্দর। ভ্যান চালিয়ে রোজগার করে আবারও তার সংসারের চাকা ঘুরবে, পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটবে, এমনটাই যেন ভেসে উঠে তার চোখেমুখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com