1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

বুকায়ো সাকা : গোল-অ্যাসিস্টে অপ্রতিরোধ্য তারকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
স্পোর্টস ডেস্ক : আর্সেনাল তারকা বুকায়ো সাকা আরো একবার প্রমাণ করলেন তিনি এখন বিশ্বের সেরা আক্রমণভাগের খেলোয়াড়দের একজন। গতরাতে তার অসাধারণ পারফরম্যান্সে মোনাকোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে আর্সেনাল।

আর্সেনালে চলতি মৌসুমে সাকা ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ২১ ম্যাচে ৯ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন।

১

চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে মোট ৮ গোলে (৪ গোল ও ৪ এসিস্ট ) অবদান ছিল সাকার। তার চেয়ে বেশি গোলে অবদান ছিল হ্যারি কেইন (১৮), ভিনিসিয়ুস জুনিয়র (১৬) এবং আঁতোয়ান গ্রিয়েজমানের (১৩)। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে সাকা ৪৭ ম্যাচে ২০ গোল এবং ১৪ অ্যাসিস্ট করেছিলেন।

২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে আর্সেনালে অভিষেকের পর থেকে প্রিমিয়ার লিগে সাকার মোট গোল অবদান এখন ৯৬ (৫২ গোল ও ৪৪ অ্যাসিস্ট)। আগামী এপ্রিলের মধ্যে এই সংখ্যা ১০০-তে নিয়ে যেতে পারেন, তাহলে মাইকেল ওয়েন, ওয়েইন রুনি এবং রবি ফাউলারের পর চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন এই মাইলফলক স্পর্শ করার ক্ষেত্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com