1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

সাবেক ৯ মন্ত্রী-এমপিসহ ২৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
অপরাধ ও দুর্নীতি ডেস্ক : অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ৯ মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যসহ মোট ২৬ জনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে নতুন কমিশনের প্রথম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

শিগগিরই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হবে। দুদকের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া এর আগে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ২৭ জনের নিষেধাজ্ঞার সময় বৃদ্ধির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই আদালতে এই আবেদনও করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com