1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার

তামিল নাড়ুতে হাসপাতালে আগুন, শিশুসহ নিহত ৬

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিল নাড়ু প্রদেশের দিনদিগুলে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রাইভেট হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে এক শিশুসহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিচি রোডের সিটি হাসপাতালে দেশটির স্থানীয় সময় রাত ৮টা নাগাদ এই ঘটনা ঘটেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এনিয়ে আরও তদন্ত চলছে।

দেশটির টিভি ফুটেছে দেখা যাচ্ছে, ভবনে আগুন ও ধোঁয়া উড়ছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নেভানো গেছে।

সংবাদসংস্থা পিটিআই বলছে, পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা অচেতন অবস্থায় ছয়জনকে উদ্ধার করে। এরপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছে।

কর্মকর্তারা আরও বলেছেন, হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিকটস্থ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com