1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে একই গ্রামের দু’জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বিকেল তিনটায় পৌর শহরের দক্ষিণ মনিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছের সাথে বিদ্যুতের তার জড়িয়ে থাকে। ওই গাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল মিয়ার স্ত্রী জামিনা বেগম (৪৫) মৃত্যুবরণ করেন। তাকে ক্ষেতে পরে থাকতে দেখে একই এলাকার মৃত হাসান আলীর পুত্র সিদ্দিক মিয়া (৬০) উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বিষয়টি স্থানীয় পৌর কাউন্সিলর শামসুদ্দীন মিয়া নিশ্চিত করেছেন।
খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
– মুহাম্মদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com