1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার

মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি পোশাক কারখানায় অভিযান চালানো হয়েছে। এতে ৩৫ বাংলাদেশিসহ অন্তত ৫০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং দুই সপ্তাহ নজরদারি চালানোর পর মঙ্গলবার (১১ ডিসেম্বর) এ অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, অভিযানে ৪৬ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি কারখানাটির ম্যানেজার। অবৈধ এসব বাংলাদেশিকে তিনি জোগাড় করেছিলেন।

অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান, কারখানা থেকে আরও ৩৪ বাংলাদেশি এবং ১৫ বার্মা নাগরিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের টেইলার্সের কাজের জন্য আনা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাটি প্রায় দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল। অভিযানে প্রায় ৪০টি টাইম কার্ড এবং বিভিন্ন ধরনের সেলাই মেশিন জব্দ করা হয়েছে। এছাড়া আটকদের আরও তদন্তের জন্য বুকিত জলিল ডিপোতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com