1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

হু’র নিষেধাজ্ঞা, তবুও ভারতে অনুমতি পেল হাইড্রোক্সিক্লোরোকুইন

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ম্যালেরিয়ার রোগের ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন। বিশ্বব্যাপী এই ওষুধটি করোনার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এমনকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ওষুধ সেবন করেছেন কিছুদিন। যদিও করোনা রোগীর ওপর এই ওষুধের কার্যকারিতা প্রমাণিত নয়।

দুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনার চিকিৎসায় এই ওষুধের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবুও মঙ্গলবার (২৬ মে) ভারতে করোনা চিকিৎসায় অনুমতি দেওয়া হয়েছে এই ওষুধের। ভারতের শীর্ষ বায়োমেডিক্যাল রিচার্স সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)’ এই অনুমতি দিয়েছে। খবর আল জাজিরার।

তাদের মতে, ভারতে এই ওষুধটি করোনা রোগীদের ওপর প্রয়োগ করা হয়েছে এবং ছয় সপ্তাহের পর্যবেক্ষণে দেখা গেছে এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সুতরাং এই ওষুধটি চালিয়ে নেওয়া যায়।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের মহা-পরিচালক বলরাম ভারগাবা বলেছেন, ‘আমরা হাইড্রোক্সিক্লোরোকুইনকে করোনা এড়ানোর জন্য অনুমোদন দিয়েছি। এটা চলতে পারে। কারণ, এটা সেবনে কোনো ক্ষতি নেই। তবে লাভ হতে পারে। আমরা ছয় সপ্তাহ ভারতের বিভিন্ন স্থানের রোগীদের ওপর প্রয়োগ করে দেখেছি বমি বমি ভাব ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার বাইরে বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com