1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে বজ্রপাতে হাঁস খামারীর মৃত্যু, আহত এক

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে তোফায়েল আলম (৩০) নামে এক হাঁস খামারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে নিহতের শ্বশুর আজিজুল হক (৫০)। আজ বুধবার (২৭ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল ওই গ্রামের নজি ফকিরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে ওই গ্রামের কৃষক ও হাঁস খামারী তোফায়েল তার শ্বশুর আজিজুল হককে সাথে নিয়ে ক্ষেতের পানিতে চড়তে দেওয়া হাঁসগুলোকে আনতে বের হন। এসময় আকস্মিক বজ্রপাত হলে তোফায়েল ঘটনাস্থলেই প্রাণ হারান, আহত হন সাথে থাকা শ্বশুর আজিজুল হক। পরে স্বজনেরা টের পেয়ে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা করেন। এসময় শ্বশুর আজিজুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com