1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে উভয়পক্ষের আহত ১১

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষে ১১ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালাকুমা গ্রামের শামছুল হকের ছাগল কর্তৃক একই গ্রামের জহুরুল হকের বোরো ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে শামছুল হকের ছেলে সাকিব ও জহুরুলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে শামছুল পক্ষের- শামছুল হক (৩৭), তার ভাই শফিকুল ইসলাম (৪৫), শামছুলের বৃদ্ধা মা (নাম-অজ্ঞাত) ও স্ত্রী সোলেমা খাতুন (৩৫), ছেলে সজিব (২৫) ও আমিরুল ইসলামের ছেলে মানিক (১৮) আহত হয়। অন্যদিকে জহুরুল পক্ষের জহুরুল হক (৩৫), রমিজ উদ্দিনের ছেলে মফিজুল হক (২০), মোকাররম হোসেন (২২), আক্রাম হোসেন (২৮) ও মো: জাকির হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪০) আহত হয়।
উভয়পক্ষের আহতদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও শামছুলের মা ও স্ত্রী এবং জহুরুল জহুরুল হক ও মফিজুল হককে রাতেই উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, মূলত পূর্ব বিরোধের জেরেই এ হামলার ঘটনা। রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা জানান, জহুরুল হামলা করার কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল জানান, আমরা সংবাদ পেয়েছি। ইতিমধ্যেই এক পক্ষের অভিযোগ জমা পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com