1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ঝিনাইগাতিতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে জামাল উদ্দিন নামে (৬০) এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মজনু মিয়া (৩৫)।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঘোড়া ব্যবসায়ী ছিলেন। আহত মজনু একই উপজেলার পাকুল্ল্যাহ উত্তর এলাকার আজাহারুলের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা নামক এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এ সময় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী জামাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহত দুজনই ঘোড়া বেচাকেনা করতেন বলে জানা গেছে। ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com