1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল

ভারতের পছন্দের ওপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ নেই: জয়শঙ্কর

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের এক অনুষ্ঠানের ভিডিও বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন,ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ দেবে না।

শনিবার (২১ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় ও বিশ্বের জন্য ভালো মনে হয় তা করতে দ্বিধা করবে না ভারত। তাছাড়া ভারতের সিদ্ধান্তে কাউকে ভেটো দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। তবে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না, ঠিক কাদের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। আমরা আমাদের জাতীয় স্বার্থে ও বৈশ্বিক মঙ্গলের জন্য যা যা সঠিক, তা করবো। আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাবো না। ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ দেবে না।

তার ভাষ্য, ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দেশটি বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে। তবে কিছু পুরোনো সমস্যা এখনো রয়ে গিয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন।

তিনি দাবি করেন, অস্বাস্থ্যকর অভ্যাস, জীবনযাত্রার চাপ বা ঘন ঘন জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার সঙ্গে লড়াই করে চলা এই বিশ্ব ভারতের ঐতিহ্য থেকে অনেক কিছু শিখতে পারে ৷ তবে বিশ্ব তখনই এই বিষয়ে জানবে, যখন দেশবাসী এই ঐতিহ্য নিয়ে গর্ব করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com