1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

মালিবাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : রাজধানীর মালিবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মালিবাগ রেললাইনের পাশে শটগানের বেশকিছু কার্তুজ পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদল ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করে। কার্তুজগুলোর গায়ে বিপি ২০২৩ লেখা।

থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এই কার্তুজগুলো থানা পুলিশ থেকে লুট হওয়া কার্তুজ হতে পারে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com