1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

নাটোরে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৬ ট্রাক

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নাটোর : ঘন কুয়াশার কারণে নাটোরে ছয়টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজন নিহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে নাটোর বগুড়া-মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘনকুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনাকবলিত পাঁচটি ট্রাক রাস্তায় ও একটি খাদে পরে যায়। এতে সাতজন গুরুতর আহত হন। এ ছাড়া মালবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানান সাদ্দাম হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com