1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে ছোট আকারের একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে রোববার (২২ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন ব্রাজিলের একজন ব্যবসায়ী লুইজ ক্লাউডিও গালেজ্জি। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনিসহ তার স্ত্রী ও তাদের তিন কন্যা নিহত হয়েছেন। এ ছাড়া পরিবারের আরও অন্য সদস্যও নিহত হয়েছে।

বিবিসি বলছে, বিমানটি একটি ভবনের চিমতিতে ধাক্কা মারে। এরপর একটি বাড়ি ও দোকানে বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় স্থলভাগে অন্তত ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রাজিলিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, ৬১ বছর বয়সী গালেজ্জি তার পরিবারকে নিয়ে সাও পাওলো রাজ্যের জুনদিয়ায় ভ্রমণে বেরিয়েছিলেন। রাজ্যের গভর্নর এক সংবাদ সম্মেলনে জানান, বিমানে থাকা গালেজ্জি পরিবারের ১০ জন নিহত হয়েছে।

তিনি বলেছেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উড্ডয়ন করেছিল। তিন কিলোমিটার উড়ার পর বিমানটি বিধ্বস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com