1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজার : নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফিরতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গা মুফতি ও ওলামারা। সমাবেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানানো হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মাঠে রোহিঙ্গাদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি, সম্পদ, নিজস্ব পরিচয় সবই ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০১৭ সালে ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছি। ঝুপড়ি ঘরে বাস করছি। মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর আরেক দেশে জীবন কাটানো যায় না। মিয়ানমারে ফিরে যেতে সবাইকে ঐক্যবদ্ধ করতে ধাপে ধাপে এ সমাবেশ হচ্ছে।

সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয়, আরাকানে গিয়ে রক্ত দেবো। আমরা আরাকান স্বাধীন করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com