1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ভাঙ্গায় করোনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০

ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম (৭১) মারা গেছেন। প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার (২৬ মে) রাতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির জানান, গত ২৫মে ঈদের দিন তার করোনা পজিটিভ ধরা পড়ে। এ সময় তিনি নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরে বুধবার সকালে পশ্চিম হাসামদিয়া মাদানি নগর জামে মসজিদ ও মাদরাসায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর পৌনে বারোটার দিকে কফিনে মুড়িয়ে জানাযার জন্য ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন মাদানী নগর মাদরাসা প্রাঙ্গনে ইসলামী ফাউন্ডেশনের একদল নিবেদিত প্রাণ আলেমের সহায়তায় লাশটি আনা হয়। ওই দলটিই গোসল ও দাফন কাজ সম্পন্ন করেন।
এদিকে স্বজনরা অভিযোগ করেন, তার প্রচন্ড শ্বাসকষ্ট এবং অবস্থার অবনতি হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হয়। সেখান থেকে কোন দায়িত্বশীল কর্মকর্তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক যোগাযোগ করা হলেও অক্সিজেন সম্বলিত এ্যাম্বুলেন্স না পাওয়ায় বাধ্য হয়ে প্রাইভেট গাড়ির দ্বারস্থ হই। এক পর্যায়ে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি।
এ ব্যাপারে উপজেলা স্বা¯হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির বলেন, একজন বীর মুক্তিযোদ্বার মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক। হাসপাতালের বিভিন্ন অপ্রতুলতা ও সরঞ্জামের বিভিন্ন সংকটের কথা স্বীকার করেন তিনি। তবে হাসপাতালের প্রতিটি স্বাস্থ্যকর্মী সদা তৎপর রয়েছে বলে জানান তিনি।
– মাহমুদুর রহমান (তুরান)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com