1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইগাতীতে জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে হুমকি

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা। এ বিষয়ে মামলার বাদী জাহিদুল ইসলাম পুলিশ সুপার শেরপুর বরাবরে একটি লিখিত আবেদন করেছেন।
মামলা ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামে গত ৪ মে প্রধান আসামী চাঁন মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন লোক জাহিদুল ইসলাম, উবায়দুল, হামিদুল ও আজাদুলকে খুন করার উদ্দেশ্যে হামলা করে। এতে একজনের পেটের কিছু নারী-ভূরি বের হয়ে আসে, আরেকজনের মাথায় আঘাত প্রাপ্ত হয়। এতে জাহিদুল, উবায়দুল, হামিদুল ও আজাদুল গুরুতর আহত হয়। পরে এ ঘটনায় জাহিদুল বাদী হয়ে ঝিনাইগাতী থানায় ১৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। যার নং- ২।
বাদী জাহিদুল জানান, আসামীদের সাথে রাজনৈতিক ও অন্যান্য বিষয়াদি নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার কয়েকদিন আগে ত্রাণের চাল চুরির অভিযোগে মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মিনারা বেগমের বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় একটি মামলা হয়। ওই ঘটনার সূত্র ধরে তাদেরকে সন্দেহ করে আসামীরা মারপিট ও হত্যার চেষ্টা করে।
ভুক্তভোগী জাহিদুল আরও জানান, মামলায় আসামীরা এ পর্যন্ত গ্রেফতার হয়নি। উল্টো জামিনে এসে মামলার প্রধান আসামী চাঁন মিয়া প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় হুমকি-ধমকি প্রদান করে আসছে। এতে তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com