1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

‘আ. লীগ পালানোর সময় পাইছে, আপনারা তা-ও পাবেন না’

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
কুমিল্লা: অসৎ নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের দলের (বিএনপি) ক্যাডাররা, সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পালানোর সময় পাইছে; আপনারা তা-ও পাবেন না।’শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমার নেতাকর্মীরা কে কী করেন, আমার কাছে সব রিপোর্ট আসে। যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব।’ তিনি বলেন, ‘আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে খুশি হওয়ার দরকার নেই। এটা থেকে শিক্ষা নিতে হবে।’

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্পর্কে মনিরুল হক চৌধুরী বলেন, ‘লোটাস কামালের মতো বিরাট নেতা, যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, টাকা ছাড়া যিনি কিছুই বুঝতেন না। এখন টাকা কোথায় জানি না, তবে উনি দেশে নাই। এই টাকার মূল্য কী? এখন তো ৭ দিনেও ১ পোয়া চালের ভাত খান না, ডিম মুখে দিলে থাকে না, জাউ খেলে অর্ধেক দাঁতে লেগে থাকে, লাভটা কী? হারামের টাকার বরকত নাই, আর উনার জীবনে হারাম ছাড়া কিছু নাই।’স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সামছুল হক মজুমদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপি নেতা ইউছুফ আলী মীর পিন্টু ও ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com