1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জে নৌকাডুবি, আরও ৪ লাশ উদ্ধার: মোট লাশ উদ্ধার ৯

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরো ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিন দিনে মোট ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে খাস কাউলিয়ার চর, পয়লার চর ও স্থলচর থেকে ভাসমান অবস্থায় এই ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে আফজাল (৩৮) নামে ১জনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি নাগরপুর উপজেলার কৈজুরী গ্রামে। বাকি ৩ জনের পরিচয় মেলেনি।

এর আগে উদ্ধারকৃতরা হলেন, বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের পাশান ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাঈম হোসেন (৪), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের শেখ কামাল মোল্লা (৪৫), জোতপাড়া গ্রামের আজিজল (৩০) ও আমজাদ হোসেন (৪৫)।

নৌকাডুবির ঘটনায় এখনো আরো ৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ মে) দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মদ জানান, ঈদের পরে এমন ঘটনায় পুরো জেলাবাসী শোকাহত। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবার গুলোকে ২৫ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com