1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিপিএলের প্রথম দিনের বাইক জিতলেন হৃদয়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : একাদশ বিপিএল শুরুর আগেই ঘোষণা দিয়েছিল বড় পরিবর্তন আসবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে। হয়েছেও তাই। চলমান বিপিএলের নতুন সংযোজন দর্শকদের জন্য র‍্যাফেল ড্র। বিগত বিপিএলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছিল কুইজের আয়োজন। এবারে তাতে এসেছে নতুন মাত্রা। দর্শকদের বিপিএলের সঙ্গে আরও বেশি সংযুক্ত করতেই রাখা হয়েছে ই-বাইক জেতার সুযোগ।

সোমবার (৩০ ডিসেম্বর) টুর্নামেন্টটের উদ্বোধনী দিনেই ই-বাইক জিতেছেন মোহাম্মদ হৃদয়।

বিপিএল শুরুর একদিন আগেই ঘোষণা এসেছিল, প্রতি ম্যাচের দিনেই মাঠে আসা দর্শকদের একজন পাচ্ছেন রেভো ই-বাইক। ম্যাচের প্রথম ম্যাচের শেষে এবং দ্বিতীয় ম্যাচের আগে দেয়া হবে সেই বাইক, এমনটাই জানায় বিপিএল। গতকাল সেই সূত্রে বিপিএল-২০২৫ খুঁজে নিল নিজেদের প্রথম ই-বাইক বিজয়ীকে।

প্লেঅফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন ৩ জনকে র‍্যাফেল ড্র এর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হওয়া এই বিপিএলে খেলা মাঠে গড়াবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাঠে খেলা গড়াবে ২৪ ম্যাচ ডেতে। ২৪ দিনই থাকছে দর্শকদের জন্য এমন ব্যবস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com