1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

তামান্নার সঙ্গে তুলনা করে বারিশার আক্ষেপ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেত্রী বারিশা হক। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা যায় মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজে। কিন্তু নানা কারণে এই মডেল বিভিন্নভাবে চর্চায় থেকেছেন সব সময়। তার মধ্যে রয়েছে তার শারীরিক স্থূলতা।

সম্প্রতি বোটক্স সার্জারি নিয়ে বেশ বিদ্রুপের মুখে পড়েন বারিশা হক। যদিও তখন চুপচাপই ছিলেন তিনি। কোনো রকম প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। তবে মনের মধ্যে পুষে রেখেছিলেন ক্ষোভ আর আক্ষেপ। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করে ব্যক্ত করলেন আক্ষেপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তামান্না ভাটিয়ার কিছু ছবি পোস্ট করে বারিশা লিখেছেন, ‘তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা; যিনি আমার ও আপনাদেরও প্রিয়। বাংলাদেশের মেয়েদের ও খুব প্রিয়। সে কিন্তু জিরো ফিগার এর নয়, বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায়।’
আক্ষেপ জানিয়ে বারিশা আরো লেখেন, ‘তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই। কারণ আমরা অকর্ম, আমরা সব গালাগাল পাওয়ার যোগ্য; কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি! ভালোবাসি সবাইকে।’

২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শোবিজ অঙ্গনে শুরু হয় তার যাত্রা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। যদিও-বা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ত বারিশা হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com