1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার দিয়ে বই বিতরণ, বিচার চাইলেন বিএনপি নেতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

নোয়াখালী : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার নিয়ে বই বিতরণ করেছে বিএনপি নেতা মো. তাজুল ইসলাম। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে আরেক পোস্টে তিনি এই ব্যানার সাঁটানোর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গতবছরের ব্যানার দিয়েই এ বছর বই বিতরণ করা হয়েছে। তাই এমনটা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে নোয়াখালীর চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বই বিতরণের ওই ছবি পোস্ট করলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে দাবি করে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিচার দাবি করেন তিনি।

জানা যায়, উপজেলার বিদ্যালয়গুলোতে বুধবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই উৎসব না হলেও কিছু বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের আয়োজন করে কর্তৃপক্ষ। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন। এদিন সকালে অতিথি হয়ে বিএনপি নেতা তাজুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। পরে আবার সেই ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন। ব্যানারে শেখ হাসিনার ছবি থাকায় নেটিজেনরা বিরূপ মন্তব্য করেন। তাৎক্ষণিক আরেকটি পোস্টের মাধ্যমে তাজুল ইসলাম সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, ‘আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে।’

চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটওয়ারি কালবেলাকে বলেন, ‘বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। সাবেক প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com