1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাস আতংকে একটি পরিবারকে শিশুসহ বন্দী করেছে এলাকাবাসী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনা সংক্রমন আতংকে ঢাকার গাজীপুর থেকে ভাইয়ের বাড়িতে বেড়াতে আসায় কাটার বেড়া দিয়ে একটি পরিবারকে ঘরের মধ্যে আটকে করে রেখেছে গ্রামবাসী।
গত মঙ্গলবার রাতে আতংকিত গ্রামবাসী নিজেদের সুরক্ষায় এমন বেড়া দিয়েছে বলে জানান। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সামনে সমুদ্র-সৈকত লাগোয়া পাঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকাজুড়ে আতংক আতংক বিরাজ করছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা শারমিন ঢাকার গাজীপুরে বসবাসরত স্বামী মোস্তফার সাথে ঝগড়া করে কোনাবাড়ি থেকে শিশু সন্তান নিয়ে সোমবার সন্ধ্যায় ভাই শাহিনের বাড়িতে আসে। এ খবর পেয়ে গ্রামবাসীর মধ্যে করোনা আতংক ছড়িয়ে পরে। পরে আতংকিত গ্রামবাসী একত্রিত হয়ে ওই বাড়ির চারপাশে কাটা ও তালপাতার বেড়া দিয়ে ঘরে থেকে বের হবার সব রাস্তা বন্ধ করে দেয়।
পাঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা কুদ্দুস বলেন, শারমিন তার স্বামীর সাথে পারিবারিক কলহ নিয়ে ঝগড়া করে শিশু পুত্রকে নিয়ে ভাইয়ের বাড়িতে এসে ওঠে। শারমিনের শরীরে তার স্বামী কর্তৃক মারধরের চিহ্ন রয়েছে।
কুদ্দুস আরো বলেন, গাজীপুর থেকে আসায় শারমিনের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে এমন আতংক থেকে গ্রামবাসী মিলে ওই বাড়িটির চার পাশে বেড়া দিয়ে আটকে দিয়েছে। নিজেদের সুরক্ষিত রাখতেই তারা এমনটা করেছে বলে দাবী করেন তিনি। গ্রামবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেছেন বলে সাংবাদিকদের জানান।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, এ বিষয় কেউ তার কাছে অভিযোগ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com