1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের ঘর নির্মাণে কাজ করছে সেনাবাহিনী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডবে গৃহহারা অসহায় মানুষের পূণর্বাসনে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। টিয়াখালী ইউনিয়নের রজপাড়ায় এলাকায় বরিশাল বিভাগের শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ডের মেজর আতাউরের নেতৃতে তিনটি ঘর নির্মাণ করে দেয়া হয়।

ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে এসব ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। তাদের পরিবার-পরিজন নিয়ে যখন খোলা আকাশের নিচে বসবাস করছিল, ঠিক সেই মুহুর্তে সেনাবাহিনীর গর্বিত সদস্যরা ঘরগুলো নির্মাণ করে ক্ষতিগ্রস্থ মোহাম্মদ জাহিদ, আলম সিকদার ও নাজমা বেগমকে হস্তান্তর করেছেন।
ক্ষতিগ্রস্থ কলাপাড়ার মদিনা তুল উলুম নুরানী মহিলা মাদরাসার শিক্ষক আল আমিন বলেন, ঘূর্ণিঝড় আম্পানে তার ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয়। মা-বাবা ও দুই কন্যা সন্তান নিয়ে তিনি বিপাকে পড়েন। ঠিক সেই সময়ে সেনাবাহিনী সদস্যরা কঠোর পরিশ্রম করে তার জন্য ঘর নির্মাণ করে দেয়ায় তিনি খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা বাহিনীর প্রতি।
এ ব্যাপারে শেখ হাসিনা সেনা নিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের সাত অর্টিলারি ব্রিগেডের ৪২ ফিল্ডের ক্যাপ্টেন ওয়াসিফ জানান, ঘূর্ণিঝড় আম্ফানে কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ গৃহহারাদের তালিকা করে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের নতুন ঘর নির্মাণ করে দেয়া হবে।
এর আগে তারা আম্ফানে ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানে কলাপাড়ার ৭২৪টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। আংশিক ক্ষতিগ্রস্থ হয় পাঁচ হাজার ৪৫৫টি ঘর। যার তালিকা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের কাছে প্রেরণ করেছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com