1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

স্বাস্থ্যবিধি মেনেই পরিবহন চালাবেন মালিকরা: এনায়েত উল্যাহ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মে, ২০২০

ঢাকা: আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করবে গণপরিবহন।  পরিবহন চললেও মানতে হবে স্বাস্থ্যবিধি। পরিবহন মালিকরা জানিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনেই গণপরিবহন চালাবেন।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে গণপরিবহন। মালিক শ্রমিক সবাই আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণপরিবহন চলাচল করতে পারবে এমন কথা শোনার পরে শ্রমিকরা অনেক খুশি।

স্বাস্থ্যবিধি সম্পর্কে তিনি বলেন, আজ শুনেছি প্রজ্ঞাপন হবে। প্রজ্ঞাপনের পরেই মূলত আমরা বলতে পারবো সরকার কি বলতে চায়। সরকারের সঙ্গে এখনো এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। আগামীকাল বিকেলে বিআরটিএতে একটা বৈঠক আছে। সেখানে আলোচনা হবে পরিবহন চালাতে হলে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, দেশে এখন করোনাভাইরাসের কারণে সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে বা হবে। স্বাস্থ্যবিধি আমাদের সবারই মানা দরকার। আমরা পরিবহন মালিকরা শ্রমিকদের এবং যাত্রীদের সবার কথা ভেবেই স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করবো। যেন কেউ পরিবহনে যাতায়াত করে করোনায় আক্রান্ত না হন, সেজন্য আমি সমিতির মহাসচিব হিসেবে সব পরিবহন মালিকদের বলবো, তারা যেন সরকারের স্বাস্থ্যবিধি মেনেই পরিবহন চালায়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ইউছুব আলী মোল্লা বলেন, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করতে পারবে। করোনা রোধে এখন প্রধান কাজ হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা। তাই সরকার যেভাবে বলবে ঠিক সেভাবেই স্বাস্থ্যবিধি মানা হবে। প্রজ্ঞাপন হলে আগামীকাল বিকেলে আমরা পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসবো।  সেখানেই আলোচনা হবে স্বাস্থ্যবিধি নিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com