1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লামায় নতুন ২ জন করোনা শনাক্ত, বান্দরবানে মোট আক্রান্ত ২৮

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মে, ২০২০

বান্দরবান : বান্দরবানে দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার ২৯ মে লামা উপজেলায় নতুন করে আরো ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ২৮ জনে। শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মার্মা এ তথ্য জানান । শুক্রবার কক্সবাজার ল্যাবে পরীক্ষার পর বান্দরবান জেলার ২১ মে পাঠানো নমুনার রিপোর্ট প্রকাশ করা হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার বান্দরবান জেলার লামা উপজেলায় নতুন করে ২ জন করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- লামার গজালিয়া এলাকার ২০ বছর বয়সী এক পাহাড়ি যুবক এবং অপরজন চম্পাতলী এলাকার ৪২ বছরের একজন। তিনি কক্সবাজারের দৈনিক সমুদ্র কণ্ঠ পত্রিকার লামা প্রতিনিধি। জ¦র, সর্দি ও কাশি থাকায় গত ২১ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার ল্যাবে পাঠানো হয়। পরে আজ শুক্রবার ২৯ মে রিপোর্ট প্রকাশ করা হলে তাদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং তাদের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং শৈ প্রু বলেন, বান্দরবানের লামা উপজেলায় নতুন করে আরো ২ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ জন। আক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে নিয়ে আসার জন্য লামার ইউএইচএফপিওকে বলেছি।
উল্লেখ্য, বান্দরবানে এ পর্যন্ত ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ২৯ মে পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ১২৩৬ জনের। গতকাল পর্যন্ত রিপোর্ট এসেছে ৮৪০ জনের।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com