1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক থেকে অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে (২৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
শুক্রবার কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে হলদিবাড়িয়া নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। সে জিন্স প্যান্ট ও টিসার্ট পরিহিত ছিল। তার পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ওই যুবককে সড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশের এসআই সঞ্জয় ঘটনাস্থলে পৌছে চৌকিদার সাবের আহম্মেদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জেএইচ খান লেনিন জানান, অচেতন ওই যুবকের চিকিৎসা চলছে। এখনও তার জ্ঞান ফেরেনি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞান য্বুকের চিকিৎসা চলছে, জ্ঞান ফিরলে জানা যাবে তার কি হয়েছিল। তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com