1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

‘মাস্ক না পরলে জরিমানা’

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২০

ঢাকা: মাস্ক পরার বিষয়ে আবারও বিশেষ গুরুত্বরোপ করছে স্বাস্থ্য অধিদপ্তর। মাক্স না পরলে জরিমানার সম্মুখীন হতে হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

শনিবার (৩০ মে) দুপুরে মহাখালী থেকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি যখন কাজে বের হবেন অবশ্যই নিজেকে সুরক্ষিত করে বের হবেন। মাস্ক পরা অত্যাবশক। মাস্ক না পরলে অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন। কাজেই নিজেকে সুরক্ষিত রাখবেন, মাস্ক পরবেন।

তিনি বলেন, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন। অফিস, কর্মস্থল যেখানেই যান না কেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬০৮ দাঁড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com