1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ হারায় ২-১ ব্যবধানে সিরিজ হারের সঙ্গে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও হারাল বাংলাদেশের মেয়েরা। সম্ভাবনা জাগিয়েও প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা হলো না নিগার সুলতানা জ্যোতির দলের। তবে বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সুযোগ থাকছে টাইগ্রেসদের।

গত রাতে ওয়ার্নার পার্কে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ান মেয়েরা।

এই ম্যাচ দিয়ে নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের খেলা শেষ করল বাংলাদেশ। যেখানে ২৪ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ১১ হার বাংলাদেশের। ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা পেয়েছে তারা। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে থেকে ছয়ে আছে কিউই মেয়েরা।

স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ভারত টেবিলের দুইয়ে থাকায় ছয় নম্বর দলেরও সরাসরি সুযোগ হচ্ছে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে টপকে পাঁচে চলে যেত বাংলাদেশ। আর সেটা করতে পারলে বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপ খেলতে পারত টাইগ্রেসরা।

বিশ্বকাপের জন্য ক্যারিবীয় সিরিজকে বড় সুযোগ বলছেন বাংলাদেশ অধিনায়ক

এদিন ১১৯ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। হাইলি ম্যাথিউস ও ইয়ানা জোসেফ মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৫ রান। ম্যথিউস ২২ রান করেন। আর জোসেফের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। এরপর বাকি কাজটা সহজেই সেরেছেন শ্যামেন ক্যাম্পবেল ও ডানডি ডটিন। ক্যাম্পবেল অপরাজিত ছিলেন ২৫ রানে। আর ডটিনের করেছেন অপরাজিত ৩৩ রান।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। মুর্শিদা খাতুন দ্রুত বিদায় নিলেও সেই ধাক্কা সামলে বড় রানের পথেই ছিল বাংলাদেশ। বিশেষ করে ফারজানা হক ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ রান তুলেছিল বাংলাদেশ। তবে এই দুজনের বিদায়ের পরই পথ হারায় দিল।

৩ উইকেটে ৯৪ থেকে ১১৮ রানে অলআউট হয় বাংলাদেশ। অর্থাৎ শেষের ২৪ রান যোগ করতেই ৭ উইকেট হারায় তারা। ক্যারিবিয়ানদের হয়ে ৪ উইকেট শিকার করেছেন কারিশমা রামারাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com