1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ ব্যবধানে ঐতিহাসিক জয়

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল রাতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছে ব্রাজিল। প্রতিযোগিতাটির ৭১ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় হার ব্রাজিলের। এর আগে সর্বোচ্চ তিন গোলে ব্যবধানে হেরেছিল দলটি।

স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ।

এর তিন মিনিট পর আত্মঘাতী গোল খেয়ে ৩-০ তে পিছিয়ে পড়ে ব্রাজিল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে আর্জেন্টিনা। ৫২ মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন অগাস্তিন রুবের্তো। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন এচিভেরি। ব্রাজিলের কফিনে শেষ পেরেক মারেন সান্তিয়াগো হিদালগো।
চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেই বয়সভিত্তিক বিশ্বকাপে। মোট ১০টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে লড়ছে।

জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। ওই জয়টাই এত দিন ব্রাজিলের বিপক্ষে জা সবচেয়ে বড় জয় ছিল আর্জেন্টিনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com