1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

দুই ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
স্পোর্টস ডেস্ক : বিপিএলে আগ্রাসী মনোভাবের জন্য শাস্তি পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাকে। এর আগে আইসিসির কাছ থেকেও ডিমেরিট পয়েন্ট পাওয়ার অভিজ্ঞতা আছে তার। এবারের বিপিএলে সর্বোচ্চ ৪টি ডিমেরিট পয়েন্ট পেলেন এই পেসার।

যদিও বিপিএলে তার দল সিলেট স্ট্রাইকার্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ফলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব যে দলেই খেলবেন প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাকে। ২৪ মাসে চার ডিমেরিট পাওয়ার শাস্তি হিসেবেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। সেটা শুধু কার্যকর হচ্ছে ঘরোয়া ক্রিকেটেই।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাঁর কোনো বাধা থাকছে না। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেই দলে আছেন তিনি।

সাকিবের ঘটনাটি সিলেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে। সেই ম্যাচে তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককে ফিরিয়েছিলেন সাকিব।এরপর এই ব্যাটারকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় এই পেসারকে। এই বিষয়টি নজর এড়ায়নি  দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের।

ম্যাচ শেষে তারা সাকিবের নামে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান একটি ডিমেরিট পয়েন্ট দেন সাকিবকে। এর আগে গত ১২ জানুয়ারি খুলনা তাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব। সেই সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছিল তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com