1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

বিসিবি থেকে হান্নান সরকারের পদত্যাগ

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হান্নান সরকারের সবমিলিয়ে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু, সবশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার গতকাল (শনিবার) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নির্বাচকের পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন।

নির্বাচকের পদ ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন হান্নান সরকার। এবার তাকে নতুন ভূমিকায় দেখা যাবে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করবেন হান্নান। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছি। এই মাসের শেষ পর্যন্ত (নির্বাচক পদে) আছি আরকি। এখন কোচিংয়ে মনোনিবেশ করব ডিপিএল দিয়ে। কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলতেছে, এখন দেখা যাক।’

হঠাৎ কেন এমন সম্মানের চাকরি ছাড়লেন এমন প্রশ্নে হান্নান বলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

বিসিবির কাছে পদত্যাগপত্র দিলে আপনাকে কিছু বলেছে কি না হান্নান বললেন, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com