1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

গণপরিবহনের ভাড়া সমন্বয়ে প্রজ্ঞাপন আজই

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২০

ঢাকা: করোনাকালে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিয়েছে তা সংশোধন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ভাড়ার যুক্তিসঙ্গত হার নির্ধারণ করেছে। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী এ সংকটকালে জনস্বার্থে সরকার নির্ধারিত ভাড়ার হার ও স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক, শ্রমিক সংগঠনসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

রোববার (৩১ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করার সময় এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধি জনগণের ওপর চাপ তৈরি করবে। সরকারকে যেমন যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনই পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে।

মন্ত্রী বলেন, এ মুহূর্তে জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই সরকার প্রস্তাবিত ভাড়ার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করতে যাচ্ছে।

সেতুমন্ত্রী জানান, করোনাকালে বাস-মিনিবাসগুলোকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। করোনা সংক্রমণ রোধে অর্ধেক আসন খালি থাকবে।

তিনি যানবাহনে যাত্রী, গাড়িচালক, সহকারী, কাউন্টার কর্মীসহ সকলকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা প্রতিপালন এবং মাস্ক পরিধানের অনুরোধ জানান।

ভিডিও কনফারেন্সে মন্ত্রী সড়ক বিভাগের এডিপি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকল্পগুলোর চলমান কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন একটি বহমান প্রক্রিয়া। উন্নয়ন থেমে গেলে জীবনও থেমে যাবে।

মন্ত্রী বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি যথাসময়ে তাদের বেতন-ভাতা পরিশোধে প্রকল্পপ্রধানদের প্রতি নির্দেশনা দেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ সংস্থাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com