1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

করোনায় মারা গেলেন প্রধানমন্ত্রীর বাসভবনের পরিচ্ছন্নতাকর্মী

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২০

ঢাকা: গণভবনের পরিচ্ছন্নতাকর্মী মোসলেম উদ্দিন বেপারী করোনায় মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ফরিদকান্দি গ্রামে তার নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে মোসলেম উদ্দিন বেপারীর বয়স হয়েছিল ৬৫ বছর। তার বাবার নাম হাসমত বেপারী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা ডা. নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোসলেম উদ্দিন বেপারী গণভবনের একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করতেন। প্রায় ৭ দিন আগে করোনার উপসর্গ নিয়ে ঢাকায় নমুনা দেন।

তার একদিন পর করোনার রিপোর্ট পজিটিভ আসে। তার শরীরের অবস্থা খারাপ পর্যায়ে ছিল, শ্বাসকষ্ট বেশি ছিল। এরপর তিনি হাসপাতালে ভর্তি না হয়ে তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলায় আসেন। বিষয়টি জানতে পেরে গত ৪দিন আগে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গণভবনের পরিচ্ছন্নতাকর্মী মোসলেম উদ্দিন বেপারীকে তার বাড়িতেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করেন।

আইসোলেশনে থাকা অবস্থায় শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি মারা যান। তার মরদে’হ বিশেষ ব্যবস্থায় দাফনের প্রস্তুতি চলছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com