1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইতালিতে মাছ ধরার নৌকা থেকে উদ্ধার ১৩০ অভিবাসী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটোনে উপকূল থেকে ১৩০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। ঝোড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ক্রোটোনেসে জানিয়েছে, ৩০ জানুয়ারি তুরস্ক উপকূল থেকে যাত্রা করা একটি মাছ ধরার নৌকায় থাকা ১৩০ জন অভিবাসীকে রবিবার উদ্ধার করা হয়েছে। দক্ষিণ ইতালির ক্রোটোনে ও রোকেলা জোনিকা অঞ্চলের কোস্ট গার্ডের সদস্যরা প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে অভিবাসীদের নিয়ে ক্রোটোনে বন্দরে পৌঁছন।

উদ্ধারকৃতদের নৌকায় প্রাথমিক চিকিৎসা দিয়েছে এনজিও অর্ডার অব মাল্টা, ইতালীয় রিলিফ কর্পস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার স্বাস্থ্যকর্মীরা।

চলতি বছর এখন পর্যন্ত তিন হাজার ৭০৪ জন আশ্রয়প্রার্থী অনিয়মিত পথে ইতালিতে প্রবেশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি দ্বিগুণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com