1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৯ বছর পর আবারও আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আরাফাত সানির বোলিংয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। অ্যাকশন বদলে পরবর্তীতে ফিরে আসেন এই টাইগার স্পিনার। প্রায় ৯ বছর পর আবারও তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিপিএলের প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ শেষে সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানা যায়। তবে প্লে-অফের আগেই সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল বলে জানিয়েছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।

দেশের একটি গণমাধ্যমকে রকিবুল হাসান বলেন, ‘লিগ পর্বের শেষ ম্যাচে (চিটাগং কিংস-ফরচুন বরিশাল) সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়। আগামী সাত দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় ফেল করলে ফের তার বোলিং নিষিদ্ধ হবে। তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই।’

প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। তবে হারলেও ফাইনালে খেলার সুযোগ থাকছে চিটাগাংয়ের। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে বন্দর নগরীর দলটি। এই ম্যাচে সানির খেলতে কোনো বাধা নেই। এবারের বিপিএলে ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com