1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

কলকাতা বিমানবন্দরে আগুন

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকালের দিকে ব্মিানবন্দরের একটি অংশে নির্মাণ কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ড ঘটে। ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের একাধিক সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া বলেছে, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কনভেয়র বেল্টের কাছে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন, এমন সময় ফুলকি থেকে আগুন ধরে যায়।

এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নির্মাণ শ্রমিকদের কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায়। এই আগুন বিমানবন্দরের কিছু অংশে ছড়িয়ে পড়ে। এ সময় টেলিফোনে দমকল বাহিনীকে আগুনের ঘটনা জানানো হয়।

যদিও দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের কর্মীরা। আনন্দবাজার বলছে, কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। বুধবার সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স। সেখান থেকে আশপাশের জিনিসপত্রেও আগুন ধরে যায়।

বিমানবন্দর সূত্র বলছে, বিমানবন্দরের আবর্জনা ফেলার স্থানেও আগুন ছড়িয়ে পড়েছিল। তবে এতে বিমানবন্দরে বিমানের উড্ডয়ন-অবতরণে কোনও ব্যাঘাত ঘটেনি।

বুধবার থেকে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) শুরু হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫ হাজারের বেশি অতিথি অংশ নেবেন।

ইতোমধ্যে অতিথিদের অনেকেই কলকাতায় পৌঁছাতে শুরু করেছেন। বিজিবিএসের অতিথিদের আগমনের মাঝেই বিমানবন্দরে অগ্নিকাণ্ড সেখানে উদ্বেগ তৈরি করে। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com