1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

লুকিয়ে বিয়ে, ৬ বছর ‘গৃহবন্দি’ ছিলেন পপি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
বিনোদন ডেস্ক : স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে এলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। জানা গেছে, পারিবারিক কারণে নিজেকে ‘গৃহবন্দি’ করেছিলেন চিত্রনায়িকা।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। তাদের সংসারে একটি পুত্র সন্তান (নাম আয়াত) রয়েছে। সংসার সুখের হলেও অশান্তি ছিল পরিবারে। কারণ চিত্রনায়িকা পপির এটি প্রথম বিয়ে হলেও ব্যবসায়ী আদনানের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে আদনানের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। তাই পরিবারের চাপে পপিকে প্রকাশ্যে আনতে পারেননি আদনান। বিয়ের পর থেকেই আদনানের পরিবার পপিকে মেনে নেয়নি। এখনও মেনে নিয়েছে কি না সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে বলছে, বিয়ের পর স্বামীকে নিয়ে ধানমন্ডির একটি বাসায় থাকতেন পপি। ওই সময় থেকেই এক প্রকার ‘গৃহবন্দি’ হয়ে থাকতেন। যে কারণে ঢালিউডের সিনেমায় অভিনয় করা থেকে দূরে সরে যান অভিনেত্রী। এরপর সংসারে আয়াত নামের পুত্র সন্তান এলে তাকে ঘিরেই সময় কাঁটতে থাকে পপির। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে খুলনায় বসবাস করলেও মাঝেমধ্যে ঢাকায় আসেন তিনি। এমন পরিস্থিতিতে পপির মায়ের পরিবারের সঙ্গেও বনিবনা নেই।
পৈতৃক সম্পত্তির ভাগ ভাই-বোনদের না দিয়ে একাই ভোগ করতে চাওয়ায় পারিবারিক কলহে জড়িয়ে পড়েছেন। মেরে ফেলার হুমকি দিয়েছেন ভাই, বোন ও মাকে। এ ঘটনায় সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন। পপির বিরুদ্ধে থানায় জিডি করার পরই অভিনেত্রীর স্বামী, সন্তানের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে। জানা যায়, সোমবার যখন পপি কিছু লোক নিয়ে সেই বাড়িতে যান সেখানে ছিলেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালও। এসময় সাংবাদিকরা আদনান উদ্দিন কামালের কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পপির স্বামী হিসেবে পরিচয় দেন। 
সম্প্রতি গণমাধ্যমের হাতে স্বামী-সন্তানের সঙ্গে পপির কিছু ছবি এসেছে। যার একটিতে নায়িকাকে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি। তবে এ ঘটনায় চিত্রনায়িকা পপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com