সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় বিমান হামলা বাড়িয়েছে। কিয়েভের দাবি, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও শহরগুলোর ওপর চালানো মস্কোর অবিরাম হামলার প্রতিক্রিয়া এটি।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় বিমান হামলা বাড়িয়েছে। কিয়েভের দাবি, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও শহরগুলোর ওপর চালানো মস্কোর অবিরাম হামলার প্রতিক্রিয়া এটি।
স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, ‘আমাদের সেনারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে’, তবে এর ধ্বংসাবশেষ রাশিয়ার নোভোমিনস্কায়া গ্রামে একটি তেলের রিজার্ভারে পড়েছে।
তিনি আরো জানান, ‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে’ এবং ঘটনাস্থলে ৫৫ জন ফায়ার সার্ভিসের কর্মী পাঠানো হয়েছে।
সূত্র : এএফপি