1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : খাবারের অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ অন্তত ৫৮ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও পুলিশ পুচং এলাকায় অভিযান চালিয়ে ওই বিদেশিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম এবং মিয়ানমারের নাগরিকরাও রয়েছেন।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, পুচংয়ের বিভিন্ন খাবারের দোকানে মেয়াদোত্তীর্ণ নথিপত্র ও লাইসেন্সধারী বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে জনসাধারণ অভিযোগ করেছে। এক সপ্তাহ ধরে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণের পর বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকদের বয়স ১৮ থেকে ৪০ বছর। বর্তমানে তাদেরকে বুকিতের জলিল অভিবাসী আটক কেন্দ্রে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে তদন্তের পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

পুচং এলাকায় ১০২ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ শেষে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার দুই পুরুষ ও একজন নারী ছাড়াও মিয়ানমারের ৩১ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন।

জাকারিয়া শাবান বলেছেন, গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকদের মধ্যে ৯ বাংলাদেশি, চার ভারতীয় ও একজন ভিয়েতনামের নাগরিকও রয়েছেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশী নাগরিকদের বেআইনি ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দেবে না বলেও জানিয়েছেন তিনি।

একই সঙ্গে দেশটিতে অবস্থানের মেয়াদ শেষের পরও যারা অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বারনামা বলেছে, গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১) (সি) এবং ১৫ (১) (সি) এর আওতায় সন্দেহজনক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস, বারনামা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com