1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

গর্ভবতী মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা পরীক্ষার নির্দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সরকারি-বেসরকারি সব হাসপাতালে গর্ভবতী মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (০১ জুন) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ।

গত ২৭ মে করোনা প্রদুর্ভাবের মধ্যে দেশের গর্ভবতী মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর’র মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল হাসপাতালের পরিচালকের সরকারি ইমেইলে একটি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ জনস্বার্থে এ নোটিশ পাঠান।

কিন্তু সে নোটিশের জবাব না পেয়ে গত ৩১ মে করোনাকালীন সময়ে গর্ভবতী নারীদের অগ্রধিকার ভিত্তিতে করোনা পরীক্ষা ও অন্যান্য সুচিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।  করোনাকালে চিকিৎসা না পাওয়া গর্ভবতী মায়েদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংযুক্ত করে জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী তানভীর আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com