1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি, ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে মনে করা হচ্ছে।

তবে এতে কেউ হতাহত হয়নি। যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় বিমান বাহিনীর মিরেজ ২০০০ প্রশিক্ষণ বিমান মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে বলে বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

অবশ্য দুর্ঘটনার আগে উভয় পাইলটই নিরাপদে বের হয়ে আসতে পেরেছিলেন এবং এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মিরেজ ২০০০ একটি বহুমুখী যুদ্ধবিমান এবং এটি ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবাদমাধ্যমের দাবি, অতীতে বিভিন্ন অপারেশনে এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভারতীয় বিমান বাহিনী তার বহরকে আধুনিকায়ন করে চললেও বহু দশকের পুরোনো ও বয়স্ক ফাইটার জেট এবং প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েই গেছে।

কর্তৃপক্ষ দুর্ঘটনার স্থানটি ঘিরে রেখেছে এবং ঘটনার আরও তদন্ত চলছে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ একটি মাঠে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এবং সেখানে শত শত লোক জড়ো হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com