1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

চীনে ভূমিধসে নিখোঁজ অন্তত ৩০

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শনিবার ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ ইবিন শহরের জিনপিং গ্রামে এই ভূমিধস হয়।

সিসিটিভি জানিয়েছে, ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়েছে, ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছে এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাটিতে এখনো খণ্ড খণ্ড ভূমিধস চলায় এলাকাটি এড়িয়ে চলা উচিত বলছেন স্থানীয়রা।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে ‘সম্ভব সব কিছু করার, প্রাণহানি কমানোর এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে সামলানোর’ নির্দেশ দিয়েছেন।

এদিকে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া দুর্যোগ মোকাবেলায় ৩০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com