1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪১

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে বাস ও ট্রাক সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তাবাস্কো প্রদেশের সরকার জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলের ছোট শহর এসকার্সেগার কাছে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন মারা গেছেন। এ সংঘর্ষের জেরে আগুনে আচ্ছন্ন হওয়ার পরে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি ‘ট্রেলার’ এর সাথে সংঘর্ষের মুখে পড়ে। যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তারা কর্তৃপক্ষের সাথে কাজ করছে। দুর্ঘটনাকবলিত বাসটি গতি সীমার মধ্যেই ভ্রমণ করছিল বলেও জানিয়েছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com