1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুয়ালালামপুরে অভিবাসন অভিযান, বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মুসলিম তরুণ ও খ্রীষ্টান তরুণীর আত্মহত্যা বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারা গেছেন নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইরানে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়ানোর আশঙ্কা শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা বকশীগঞ্জে বিপুল ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ আটক ২ আলেম-ওলামারা শুধুমাত্র বিএনপির কাছে নিরাপদ : শামা ওবায়েদ ‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’ ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই

সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে: সিইসি

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন-আরএফইডি’র সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘সব জায়গায় মতদ্বৈধতা থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নিব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব।’

তিনি আরও বলেন, সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বললো আর আমি তালি বাজাতে থাকলাম, এটা যাতে না হয়।

সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পার্ট উল্লেখ করে সিইসি বলেন, ‘সবার সহযোগিতা পেলে জাতিকে দেয়া কমিটমেন্ট আমরা রক্ষা করতে পারবো।’

নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না দাবি করে নাসির উদ্দিন বলেন, ‘কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। নয়তো আগের অবস্থায় ফিরে যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com