1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মসজিদে নববীতে ইফতারে নতুন নিয়ম

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাস কে সামনে রেখে মদিনার মসজিদে নববীতে ইফতারে নতুন নিয়ম বেঁধে দিয়েছে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মসজিদ কর্তৃপক্ষ। নতুন নিয়মে বলা হয়েছে, ইফতারের মৌলিক মেনুর সঙ্গে শুধু দুটি আইটেম যুক্ত করতে পারবেন ইফতার সরবরাহকারীরা।

পবিত্র রমজান মাসে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার সরবরাহ করে থাকেন। মসজিদে নববীতে ইফতারের খাবারের তালিকায় সাধারণ খেজুর, রুটি, দই, প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল থাকে।

বেঁধে দেওয়া নতুন নিয়মে মসজিদ কর্তৃপক্ষ তাদের বলেছে, যারা ইফতার সরবরাহ করবেন তারা চাইলে বাদাম, কাপকেক, পাই, কুকি এবং মাংস-পুদিনা-শাক দিয়ে ঠাসা সেদ্ধ খেজুর দিতে পারেন। তবে দুটি আইটেমের বেশি দেওয়া যাবে না।

এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে। এবং যারা রোজাদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক আপডেট করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে রমজান শুরু হবে। এ মাসের প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিমদের সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হয়। তা ছাড়া এ মাসে সর্বোচ্চ পরিমাণ মুসলিম ওমরাহ পালন করতে মক্কায় জমায়েত হন।

ওমরাহ শেষে তারা পবিত্র মসজিদে নববীতে যান এবং মহানবী (সা.)-এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন। একারণে রমজানে সেখানে লাখো মানুষের ভিড় হয়। আর একারণে সবকিছু যাতে সুশৃঙ্খলভাবে হয় সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে দেশটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com