1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

‘মোদিপন্থী’ তুলসীই হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। দেশটির স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) সিনেটে তুলসীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। খবর আল জাজিরা ও বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫২-৪৮ ভোটে গ্যাবার্ডকে এই পদে অনুমোদন দিয়েছে। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তুলসী ইতোমধ্যে শপথ নিয়েছেন। তার অধীনে দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থা থাকবে।

এর আগে বার্তাসংস্থা এপি জানায়, তুলসী কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু প্রতিনিধি যিনি মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হতে যাচ্ছেন। দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা যায় তুলসীকে।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, তুলসীর সঙ্গে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির ‘নৈকট্য’ আছে। ২০১৫ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তুলসী গ্যাবার্ড। সেই সময় তার বিয়ে নিয়ে ভারতে বিস্তর আলোচনাও হয়েছিল। কারণ, বৈদিক রীতি অনুযায়ী হাওয়াইয়ে সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেছিলেন গ্যাবার্ড।

‘দ্য ক্যারাভান’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তরণজিৎ সান্ধু ও রাম মাধব।

সেই সময় রাম মাধব ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছিলেন। এর আগে রাম মাধব ১০ বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলেছেন।

বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার হিসেবে দিয়েছিলেন।

বিয়ের কয়েক মাস আগে প্রথমবারের জন্য ভারত সফরে এসেছিলেন গ্যাবার্ড। তিন সপ্তাহব্যাপী এই সফরে তিনি প্রধানমন্ত্রী মোদি, তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রশংসা করতে শোনা গিয়েছিল তাকে।

এদিকে এরইমধ্যে নরেন্দ্র মোদি দুইদিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন। তিনি ওয়াশিংটন ডিসিতে তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com