1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

প্রেমিককেই বিয়ে করছেন ক্যান্সারের সঙ্গে লড়াকু হিনা খান!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
বিনোদন ডেস্ক : গত বছর জুন মাসে আচমকাই টেলিপর্দার জনপ্রিয় মুখ হিনা খান জানতে পারেন, তার শরীরে মারণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। হিনা বুঝতে পারেন, খুব দ্রুত তিনি শারীরিক শক্তি হারাচ্ছেন। এমনকী, নিজের চুল কেটে নেড়া হয়ে যান হিনা। হারাতে শুরু করেন চোখের পালক।

তবুও হারেননি। লড়াই চালিয়েই যাচ্ছেন। এবার এই কঠিন লড়াইয়ের মধ্যেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেত্রীর। সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা।

সেখানে এমন কায়দায় তাঁদের আপ্যায়ন করা হয়, যেন তিনি বরযাত্রী নিয়ে ঢুকছেন। এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এই ভাবে হাত হাত রেখে এই অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন অনুরাগীরা।

২০০৯ সালে ‘ইয়ে রিশতা ক্যায়া কেহেলাতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তার পর থেকেই একসঙ্গে রয়েছেন তারা। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথম বার দেখা যায় রকিকে। তার পর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গিয়েছে তাদের।
গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, তার কাছে বিয়েটা কেবলই আচার। এই মুহূর্তে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে তাদের জীবনে। আগামী দু’তিন বছরের মধ্যেই বিয়ে করার ইচ্ছের কথা জানান অভিনেত্রী। কিন্তু তার মাঝে কঠিন অসুখ হিনার। তাই অভিনেত্রীর ঘণিষ্ঠজনেরা মনে করছেন, অসুস্থতা নিয়েই খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করে ফেলবেন হিনা খান। যদিও বিয়ের প্রসঙ্গে এখনও স্পষ্ট কিছু জানাননি হিনা খান। তবে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com