1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

প্রেমিকার মন জয়ে বাঘের খাঁচায় প্রেমিক, অতঃপর…

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ভালোবাসার মানুষের মন জয়ে মানুষ কত কি করে। প্রিয়জনকে চমকে দিতে নানা উপহার পরিকল্পনা করেন। এবার প্রেমিকার মন জয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক প্রেমিক। রীতিমতো বাঘের খাঁচায় নেমে গিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকার মন জয় করতে জীবন্ত বাঘের খাঁচায় নেমে গিয়েছেন এক প্রেমিক। ভারতের গুজরাটের আহমেদাবাদে এমন কাণ্ড ঘটেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ৯ ফেব্রুয়ারি। এদিন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বর্তমানে আহমেদাবাদের রাখিয়াল এলাকার এক যুবক প্রেমিকাকে ইমপ্রেস করতে এমন কাণ্ড ঘটান। তিনি আহমেদাবাদের কানকারিয়া চিড়িয়াখানায় বাঘের খাঁচার নেমে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক খাঁচায় ঢোকার চেষ্টাকালে বাঘও তার ওপর হামলে পড়তে যায়। একপর্যায়ে পা পিছলে প্রায় বাঘের খাঁচায় পড়ছিলেন যুবক। এ সময় কর্মীরা তাকে টেনে তুলে নিয়ে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com