1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কুয়ালালামপুরে বসন্ত আয়োজনে পুজা চেরী

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে বসন্ত উৎসব উদযাপন করতে কুয়ালালামপুর গেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামী ১৬ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ প্রবাসী নারী উদ্যোক্তাদের সঙ্গে বসন্ত উৎসবের আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়ার আয়োজনে বসছে এ বসন্ত উৎসব। যেখানে মধ্যমণি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢালিউডের জনপ্রিয় এ নায়িকার।

অনুষ্ঠানের আয়োজক মালয়েশিয়া এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট ও ইভেন্ট অর্গানাইজার কায়সার হামিদ হান্নান জানান, সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ায় রয়েছেন। বসন্ত উৎসবে মালয়েশিয়ায় বসবাসরত নারী উদ্যোক্তাদের সঙ্গে যোগ দেবেন এ অভিনেত্রী। পরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিকদের সাথে নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।

এদিকে জনপ্রিয় এ নায়িকার প্রথমবারের মতো মালয়েশিয়ায় সফর উপলক্ষে প্রবাসীদের মাঝে দারুণ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস এই নায়িকা খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

চলচ্চিত্রে তার শুরুটা হয় ‘ভালোবাসার রং’-এ শিশুশিল্পী হিসেবে। নায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তীর প্রযোজিত কলকাতার সিনেমা ‘নূরজাহান’। আর সবশেষ তার অভিনীত চলচ্চিত্র ‘লিপিস্টিক’ ও ‘আগন্তুক’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com